চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, কৌশলগত সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
আরও পড়ুন: বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক সই
বৈঠকের আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল সাড়ে ৯টায় তিয়েনআনমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































